
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
ঈদগাঁও নদীতে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই কিশোরের নাম তানভীর (২০)। সে আউলিয়াাবাদ এলাকার ফুলতলী ভাবির দোকান সংলগ্ন বাসিন্দা জনাব নুরুল হাকিমের দ্বিতীয় সন্তান।
আজ স্থানীয়রা ঈদগাঁও নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে উদ্ধারকাজ চালিয়ে মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। আকস্মিক এই মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
প্রাথমিকভাবে মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হলেও, পরবর্তী অনুসন্ধানে জানা গেছে নিহতের নাম তানভীর। সে আউলিয়াাবাদ এলাকার নুরুল হাকিমের ছেলে।
নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও এলাকাবাসী দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 




















