Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাঁশখালীর সন্তান ডা. মিজবাহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৮ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর ২০২৫–২০২৬ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বাঁশখালীর সন্তান ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ সভাপতি, ডা. প্রশান্ত চৌধুরী সহ-সভাপতি, ডা. রায়হান উদ্দীন মিকাত সাধারণ সম্পাদক এবং ডা. মানস দাস যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. অমর্ত্য মুৎসুদ্দী। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা.ফওজুল আজিম, দপ্তর সম্পাদক ডা. শাহরিয়ার ইসলাম সাকিব, সহ-দপ্তর সম্পাদক ডা. মো. সাইফ, অর্থ বিষয়ক সম্পাদক ডা. মোজাহিদুল ইসলাম আয়াস এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক ডা. মিসবাহ সুলতানা কুইন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জান্নাতুল নাঈমা এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানিয়া আক্তার। প্রচার সম্পাদক হয়েছেন ডা. আসমা আনিকা। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. প্রিমা দাশ ও ডা. তমা নন্দী।

আরও পড়ুনঃ  পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের

এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. সুনন্দা বড়ুয়া এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. অর্পিতা দে। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. তাসপিয়া শারমিন এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. পূর্বিতা দাস।

অন্যদিকে, লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. হাফসা খাতুন, সহ-লাইব্রেরি বিষয়ক সম্পাদক ডা. ফাহমিদা মাহমুনা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. সানিয়া বিনতে ও ডা. রেহেনুমা আক্তার।

নবগঠিত এক বছর মেয়াদি এই কার্যনির্বাহী কমিটির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  খালে ছুড়ে ‘গায়েব’ করতে চেয়েছিলেন ইয়াবা, পুলিশের ঝাঁপে ভেস্তে গেল সব পরিকল্পনা

এদিকে নতুন কমিটি ঘোষণায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিবারের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিশেষ করে সভাপতি নির্বাচিত বাঁশখালীর কৃতি সন্তান ডা. আরাফাতুল ইসলাম মিসবাহ-এর নেতৃত্বে আগামী এক বছরে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাঁশখালীর সন্তান ডা. মিজবাহ

আপডেটের সময়: ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর ২০২৫–২০২৬ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বাঁশখালীর সন্তান ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ সভাপতি, ডা. প্রশান্ত চৌধুরী সহ-সভাপতি, ডা. রায়হান উদ্দীন মিকাত সাধারণ সম্পাদক এবং ডা. মানস দাস যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. অমর্ত্য মুৎসুদ্দী। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা.ফওজুল আজিম, দপ্তর সম্পাদক ডা. শাহরিয়ার ইসলাম সাকিব, সহ-দপ্তর সম্পাদক ডা. মো. সাইফ, অর্থ বিষয়ক সম্পাদক ডা. মোজাহিদুল ইসলাম আয়াস এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক ডা. মিসবাহ সুলতানা কুইন।

আরও পড়ুনঃ  ১২ বছরেও এমপিওভুক্ত হয়নি কালাই অটিস্টিক বিদ্যালয়,সংকটে শিক্ষা কার্যক্রম

কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জান্নাতুল নাঈমা এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানিয়া আক্তার। প্রচার সম্পাদক হয়েছেন ডা. আসমা আনিকা। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. প্রিমা দাশ ও ডা. তমা নন্দী।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. সুনন্দা বড়ুয়া এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. অর্পিতা দে। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. তাসপিয়া শারমিন এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. পূর্বিতা দাস।

অন্যদিকে, লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. হাফসা খাতুন, সহ-লাইব্রেরি বিষয়ক সম্পাদক ডা. ফাহমিদা মাহমুনা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. সানিয়া বিনতে ও ডা. রেহেনুমা আক্তার।

নবগঠিত এক বছর মেয়াদি এই কার্যনির্বাহী কমিটির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন