Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারণ

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৯ জুন এই মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ৯ জুন) এই মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ করেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয় মনির হোসেনকে।

আরও পড়ুনঃ  হেল্থকেয়ার হসপিটালে সংবর্ধিত হলেন স্বাধীনতা পুরস্কারজয়ী গবেষক ড. সুকোমল বড়ুয়া

উল্লেখ্য, গত ২১ মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে, এই ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয় গ্রেফতারকৃত আসামি মনির। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুনঃ  রামুর খুনিয়াপালংয়ে ছেলের হাতে পিতা খুন!
Tag :
জনপ্রিয় পোস্ট

নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারণ

আপডেটের সময়: ০২:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৯ জুন এই মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ৯ জুন) এই মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ করেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয় মনির হোসেনকে।

আরও পড়ুনঃ  রামুর খুনিয়াপালংয়ে ছেলের হাতে পিতা খুন!

উল্লেখ্য, গত ২১ মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে, এই ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয় গ্রেফতারকৃত আসামি মনির। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুনঃ  সড়ক ও ফুটপাত থেকে ২শ দোকান উচ্ছেদ