
মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৯ জুন এই মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ৯ জুন) এই মামলার চার্জ গঠনের দিন নির্ধারণ করেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয় মনির হোসেনকে।
উল্লেখ্য, গত ২১ মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে, এই ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয় গ্রেফতারকৃত আসামি মনির। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
প্রতিবেদকের নাম 






















