Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

হোসেনপুরে সাংবাদিকের উপর হামলা: হত্যাচেষ্টার অভিযোগ, হুকুমদাতা চেয়ারম্যান প্রার্থী আজহারুল।

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ,(প্রতিনিধি)

কিশোরগঞ্জের হোসেনপুরে খাস জমি ও খাল দখল নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলার হুকুমদাতা হিসেবে ১ নং জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজহারুল ইসলামের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান টেলিকম ও ফার্নিচারের দোকানে হামলার শিকার হন দৈনিক সংগ্রাম ও সিএনবাংলার হোসেনপুর প্রতিনিধি। অভিযোগে বলা হয়, আজহারুল ইসলামের নির্দেশে আবুল কালাম গং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী সাংবাদিক রোববার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনগত সহায়তা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খাল-রাস্তা দখল নিয়ে বিরোধের সূত্রপাত
অভিযোগে জানা যায়, হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার কাচারী-গোবিন্দপুর রোডের খালপাড় দখল করে ১০-১৫টি দোকানের পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সাফ কাওলা দলিল দাবি করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফাউন্ডেশন দিয়ে আলিশান মার্কেট গড়ে তোলা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং রাস্তায় ভাঙন ধরেছে।

আরও পড়ুনঃ  চরফ্যাশনে ১০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে ২০২১ সালে সহকারী কমিশনার ভূমি আবু বকর উচ্ছেদ অভিযান চালান। কিছুদিন বন্ধ থাকার পর আবার জেলা অফিস “ম্যানেজ” করে ফাউন্ডেশন দিয়ে মার্কেট নির্মাণ শুরু হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  বাউফলে গুলবাগ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উপচে পড়া ভিড়, জমজমাট পশুর হাট

দোকান মালিকরা মালিকানা দাবি করে বিভিন্ন সময়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিসে খাজনা নেওয়ার চেষ্টা করেন। এ সময় জেলা থেকে সাংবাদিক এনে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন, জমির মালিকানা তাদের থাকতে পারে, কিন্তু রাস্তা ও খালের ওপর ফাউন্ডেশন দিয়ে পাকা স্থাপনা নির্মাণ আইনত অবৈধ। নদী প্রবাহ আইন অনুযায়ী এ ধরনের স্থাপনা খাস বা অবৈধ হিসেবে গণ্য হয়। এতে খাল ভরাট হচ্ছে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র নগরীর বাকলিয়া এলাকা

নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা, ১ নং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি দখলকৃত খাল দ্রুত উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আজহারুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হোসেনপুর থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

হোসেনপুরে সাংবাদিকের উপর হামলা: হত্যাচেষ্টার অভিযোগ, হুকুমদাতা চেয়ারম্যান প্রার্থী আজহারুল।

আপডেটের সময়: ০২:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ,(প্রতিনিধি)

কিশোরগঞ্জের হোসেনপুরে খাস জমি ও খাল দখল নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলার হুকুমদাতা হিসেবে ১ নং জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজহারুল ইসলামের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান টেলিকম ও ফার্নিচারের দোকানে হামলার শিকার হন দৈনিক সংগ্রাম ও সিএনবাংলার হোসেনপুর প্রতিনিধি। অভিযোগে বলা হয়, আজহারুল ইসলামের নির্দেশে আবুল কালাম গং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী সাংবাদিক রোববার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনগত সহায়তা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খাল-রাস্তা দখল নিয়ে বিরোধের সূত্রপাত
অভিযোগে জানা যায়, হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার কাচারী-গোবিন্দপুর রোডের খালপাড় দখল করে ১০-১৫টি দোকানের পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সাফ কাওলা দলিল দাবি করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফাউন্ডেশন দিয়ে আলিশান মার্কেট গড়ে তোলা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং রাস্তায় ভাঙন ধরেছে।

আরও পড়ুনঃ  ভুট্টা শুকাতে না পেরে কাউনিয়ার কৃষকদের মাথায় হাত

এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে ২০২১ সালে সহকারী কমিশনার ভূমি আবু বকর উচ্ছেদ অভিযান চালান। কিছুদিন বন্ধ থাকার পর আবার জেলা অফিস “ম্যানেজ” করে ফাউন্ডেশন দিয়ে মার্কেট নির্মাণ শুরু হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  বাউফলে গুলবাগ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উপচে পড়া ভিড়, জমজমাট পশুর হাট

দোকান মালিকরা মালিকানা দাবি করে বিভিন্ন সময়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিসে খাজনা নেওয়ার চেষ্টা করেন। এ সময় জেলা থেকে সাংবাদিক এনে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন, জমির মালিকানা তাদের থাকতে পারে, কিন্তু রাস্তা ও খালের ওপর ফাউন্ডেশন দিয়ে পাকা স্থাপনা নির্মাণ আইনত অবৈধ। নদী প্রবাহ আইন অনুযায়ী এ ধরনের স্থাপনা খাস বা অবৈধ হিসেবে গণ্য হয়। এতে খাল ভরাট হচ্ছে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  গাহন মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত দুজনের পরিচয় সনাক্ত এলাকা জুড়ে শোক