
মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রিমা (২১) নামের এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রাম থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার টিমের উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ চরমঙ্গল গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রিমাকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শশীভূষণ থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















