Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা

বিশেষ প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্য্যপাশা গ্রামের এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তার মেয়ে লামিয়া আক্তার (২০)।
মামলায় নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজানকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার কপি ও আদালতে দাখিলকৃত হলফনামা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কোহিনুর বেগম সূর্য্যপাশা গ্রামের মোঃ মামুন মাতব্বর এর স্ত্রী। তিনি দীর্ঘ দুই বছর ধরে নলছিটির মল্লিকপুর এলাকায় একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, ওই সময় থেকেই আসামি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হলে একপর্যায়ে তিনি স্বামীর সংসার ছেড়ে পরিবারসহ বরিশালের কাউনিয়া উপজেলার বেলতলা চরআবদানী এলাকায় ভাড়া বাসায় আশ্রয় নেন।

আরও পড়ুনঃ  হোসেনপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

তবে নতুন এলাকায় গিয়েও শেষ রক্ষা হয়নি বলে অভিযোগ পরিবারের। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৫ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগী বাসা থেকে বের হলে আসামি ও তার সঙ্গে থাকা ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি একটি অটোগাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শোকে স্ট্রোক করে এক শিক্ষার্থীর মৃত্যু

অভিযোগে আরও বলা হয়, পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারেন, তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গত ৪ মে সকালে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা আদালতে মামলা করার পরামর্শ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইপিজেডে আসকের উদ্যোগে শিশু রামিসা'র হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি....

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯/৯(১) ধারায় ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলায় ভুক্তভোগীসহ মোট সাতজনকে সাক্ষী করা হয়েছে। আদালতে দাখিলকৃত হলফনামায় বাদী অভিযোগের সত্যতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা

আপডেটের সময়: ১০:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বিশেষ প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্য্যপাশা গ্রামের এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তার মেয়ে লামিয়া আক্তার (২০)।
মামলায় নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজানকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার কপি ও আদালতে দাখিলকৃত হলফনামা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কোহিনুর বেগম সূর্য্যপাশা গ্রামের মোঃ মামুন মাতব্বর এর স্ত্রী। তিনি দীর্ঘ দুই বছর ধরে নলছিটির মল্লিকপুর এলাকায় একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, ওই সময় থেকেই আসামি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হলে একপর্যায়ে তিনি স্বামীর সংসার ছেড়ে পরিবারসহ বরিশালের কাউনিয়া উপজেলার বেলতলা চরআবদানী এলাকায় ভাড়া বাসায় আশ্রয় নেন।

আরও পড়ুনঃ  নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার সভাপতি, আরশেদ সম্পাদক

তবে নতুন এলাকায় গিয়েও শেষ রক্ষা হয়নি বলে অভিযোগ পরিবারের। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৫ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগী বাসা থেকে বের হলে আসামি ও তার সঙ্গে থাকা ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি একটি অটোগাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  রামিসা হত্যার বিচার ও নারী-শিশু নিরাপত্তার দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন