Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা

জলাবদ্ধতা, ভাঙা রাস্তা ও নাগরিক দুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ

জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদে শনিবার দুপুর ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শামীমবাগ, শহীদ নগর, মুসলিমনগর, আদর্শনগর, নূরবাগ ও শাহীবাজার এলাকার শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, বছরের পর বছর ধরে তারা চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুনঃ  নাগরপুরে অবৈধ বালু পরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ভাঙা রাস্তা, অচল ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়ন কাজ দৃশ্যমান হয়নি।

আরও পড়ুনঃ  ​মা দিবসে এক সাংবাদিকের হাহাকার: ‘মা নেই তো মাথার ওপর যেন ছাদ নেই

তারা আরও বলেন, জনগণের ধৈর্যকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। আজকের এই কর্মসূচি শুধু মানববন্ধন নয়, এটি বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।

এলাকাবাসীর প্রধান দাবিসমূহ:

  • স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করতে হবে
  • দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করতে হবে
  • আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে
  • নাগরিক সেবা অবিলম্বে কার্যকর করতে হবে
আরও পড়ুনঃ  সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের প্রবাসী যুবক নিহত

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে। তারা জানান, জনগণ যেমন ঘরে ফিরতে জানে, তেমনি নিজেদের অধিকার আদায় করতেও জানে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসবে এবং সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী

জলাবদ্ধতা, ভাঙা রাস্তা ও নাগরিক দুর্ভোগ নিরসনের দাবিতে বিক্ষোভ

আপডেটের সময়: ০৬:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদে শনিবার দুপুর ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শামীমবাগ, শহীদ নগর, মুসলিমনগর, আদর্শনগর, নূরবাগ ও শাহীবাজার এলাকার শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, বছরের পর বছর ধরে তারা চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ভুল চিকিৎসার অভিযোগে দুই সন্তানের জননীর মৃত্যু