Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোশারফ হোসেন ফারুক মৃধা,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রাহের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সব ভেদাভেদ ভুলে দেশ ও জন কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত হোসেন গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা ও জাকির হোসেন পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিমুর রহমান প্রমুখ।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময়: ০৯:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রাহের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সব ভেদাভেদ ভুলে দেশ ও জন কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত হোসেন গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা ও জাকির হোসেন পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিমুর রহমান প্রমুখ।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী