Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫২ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্বজনদের অগোচরে ডোবা থেকে খেলনা গাড়িটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

 

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্বজনদের অগোচরে ডোবা থেকে খেলনা গাড়িটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

আরও পড়ুনঃ  কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক

 

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন