Dhaka ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন:

ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা(ডিবি)পুলিশ। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি)পুলিশের ওসি সাইদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফরহাদ ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ,

পুলিশের দাবি, গ্রেপ্তার ফরহাদ ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন:

ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা(ডিবি)পুলিশ। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি)পুলিশের ওসি সাইদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফরহাদ ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং

পুলিশের দাবি, গ্রেপ্তার ফরহাদ ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তরের নির্মাণকাজ পরিদর্শনে আক্তারুজ্জামান বাচ্চু এমপি