
মোহাম্মদ ইয়াসিন:
ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা(ডিবি)পুলিশ। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি)পুলিশের ওসি সাইদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফরহাদ ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ফরহাদ ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















