Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

মাদক ও দুর্নীতির সাথে জড়িতদের ইউপি নির্বাচনে বর্জন করুন: গফরগাঁওবাসীর জোর দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ সময় দেখুন

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা এলাকায় সৎ, যোগ্য এবং মাদকমুক্ত জনপ্রতিনিধি নির্বাচনের জোরালো দাবি উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—যারা মাদক ব্যবসা, মাদক সেবন এবং গরিবের চাল-গমসহ সরকারি ত্রাণ আত্মসাতের সাথে জড়িত, তারা যেন কোনোভাবেই চেয়ারম্যান বা মেম্বার পদে দলীয় মনোনয়ন না পান। স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। কিন্তু বিগত সময়ে কিছু কিছু এলাকায় বিতর্কিত ও দুর্নীতিবাজ ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ায় এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং সামাজিক অবক্ষয় বেড়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে মাদকের বিস্তার এবং দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, যারা সমাজে মাদকের বিস্তার ঘটাচ্ছে এবং অসহায় মানুষের হক নষ্ট করছে, তারা কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারে না। তাই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগেই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন, যেন কোনো চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকসেবী বা চাল চোরকে প্রতীক বা মনোনয়ন দেওয়া না হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই যারা এলাকার উন্নয়ন করবে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এবং গরিবের পাশে দাঁড়াবে। চোর ও মাদক কারবারিদের জনপ্রতিনিধি হিসেবে আমরা আর দেখতে চাই না।”
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সুশাসন ও সামাজিক শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে। বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ও সৎ ভাবমূর্তির তরুণ ও যোগ্য প্রার্থীদের এগিয়ে নিয়ে আসার জন্য তারা দলগুলোর নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে, কোনো কারণে এমন কোনো ব্যক্তি প্রার্থী হলে সাধারণ ভোটারদেরও ভোটের মাধ্যমে তাদের বয়কট করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

মাদক ও দুর্নীতির সাথে জড়িতদের ইউপি নির্বাচনে বর্জন করুন: গফরগাঁওবাসীর জোর দাবি

আপডেটের সময়: ১১:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা এলাকায় সৎ, যোগ্য এবং মাদকমুক্ত জনপ্রতিনিধি নির্বাচনের জোরালো দাবি উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—যারা মাদক ব্যবসা, মাদক সেবন এবং গরিবের চাল-গমসহ সরকারি ত্রাণ আত্মসাতের সাথে জড়িত, তারা যেন কোনোভাবেই চেয়ারম্যান বা মেম্বার পদে দলীয় মনোনয়ন না পান। স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। কিন্তু বিগত সময়ে কিছু কিছু এলাকায় বিতর্কিত ও দুর্নীতিবাজ ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ায় এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং সামাজিক অবক্ষয় বেড়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে মাদকের বিস্তার এবং দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, যারা সমাজে মাদকের বিস্তার ঘটাচ্ছে এবং অসহায় মানুষের হক নষ্ট করছে, তারা কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারে না। তাই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগেই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন, যেন কোনো চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকসেবী বা চাল চোরকে প্রতীক বা মনোনয়ন দেওয়া না হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই যারা এলাকার উন্নয়ন করবে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এবং গরিবের পাশে দাঁড়াবে। চোর ও মাদক কারবারিদের জনপ্রতিনিধি হিসেবে আমরা আর দেখতে চাই না।”
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সুশাসন ও সামাজিক শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে। বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ও সৎ ভাবমূর্তির তরুণ ও যোগ্য প্রার্থীদের এগিয়ে নিয়ে আসার জন্য তারা দলগুলোর নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে, কোনো কারণে এমন কোনো ব্যক্তি প্রার্থী হলে সাধারণ ভোটারদেরও ভোটের মাধ্যমে তাদের বয়কট করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  আত্মপরিচয়ের খোঁজে পৌনে দুই শ বছর