Dhaka ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয় মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় আনসার- ভিডিপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান,প্রশিক্ষণার্থীদের উচ্ছ্বাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আয়োজিত ১০ দিনব্যাপী নারী-পুরুষ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মোসাঃ বুলবুলি খাতুন (বি.এ.ভি নং-২১০০০১১৮)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ।

প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেন মোসাঃ রমিজা খাতুন,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা পত্নীতলা, নওগাঁ, (বি.এ.ভি নং-৩১০০০৩৪২২)।প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মাসুদ রানা পত্নীতলা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার পত্নীতলা, নওগাঁ। মোঃ মোখলেছুর রহমান ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড দলনেতা পত্নীতলা নওগাঁ এবং মোঃ আনোয়ার হোসেন ৫ নাম্বার ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড দলনেতা নজিপুর পৌরসভা পত্নীতলা, নওগাঁ। এছাড়াও আনসার ও ভিডিপি বিভিন্ন কর্মকতা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মৌলিক প্রশিক্ষণে উপজেলার ছাত্রছাত্রী বেকার যুবক-যুবতী এবং বিভিন্ন পেশার নারী-পুরুষ সহ মোট ৩৫ জন প্রশিক্ষণপ্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি ও সমমান পাস। প্রশিক্ষণপ্রার্থীদের পুরুষ টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনাম হোসেন এবং নারী টিম লিডার হিসেবে ছিলেন মোসাঃ ফাতেমাজুত জহুরা।

আরও পড়ুনঃ  ‎কালিয়াকৈরে বনভূমি কর্মকর্তার মাসোহারা মাসে আড়াই লাখ টাকা

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণপ্রার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, আনসার ও ভিডিপির এই প্রশিক্ষণ যুব সমাজকে আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণকারী সকল প্রশিক্ষণার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। প্রশিক্ষনার্থীর সনদের বিষয়ে প্রধান অতিথি মোসাঃ বুলবুলি খাতুন বলেন, আপনাদের প্রশিক্ষণের সনদপত্র পেতে কয়েকদিন দেরি হতে পারে। অনলাইনে কোড নম্বর বসিয়ে আপনারা আপনাদের সনদপত্র যাচাই করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম পেলেই আমি কয়েকদিনের মধ্যে সনদপত্র দিতে পারব। এ অনলাইনে ব্যবস্থা হওয়ার কারণে কেউ বা কোন সদস্য সনদপত্র নিয়ে জালিয়াতি করতে পারবেনা।

আরও পড়ুনঃ  চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি।

প্রশিক্ষণার্থী প্রতিনিধি হিসেবে এক সদস্য তার অনুভূতি ব্যক্ত করে ” দৈনিক আজকের জনবাণী”কে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আত্মরক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগবে। শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০১৭ অর্থবছরের আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়

পত্নীতলায় আনসার- ভিডিপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান,প্রশিক্ষণার্থীদের উচ্ছ্বাস

আপডেটের সময়: ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আয়োজিত ১০ দিনব্যাপী নারী-পুরুষ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মোসাঃ বুলবুলি খাতুন (বি.এ.ভি নং-২১০০০১১৮)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ।

প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেন মোসাঃ রমিজা খাতুন,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা পত্নীতলা, নওগাঁ, (বি.এ.ভি নং-৩১০০০৩৪২২)।প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মাসুদ রানা পত্নীতলা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার পত্নীতলা, নওগাঁ। মোঃ মোখলেছুর রহমান ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড দলনেতা পত্নীতলা নওগাঁ এবং মোঃ আনোয়ার হোসেন ৫ নাম্বার ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড দলনেতা নজিপুর পৌরসভা পত্নীতলা, নওগাঁ। এছাড়াও আনসার ও ভিডিপি বিভিন্ন কর্মকতা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মৌলিক প্রশিক্ষণে উপজেলার ছাত্রছাত্রী বেকার যুবক-যুবতী এবং বিভিন্ন পেশার নারী-পুরুষ সহ মোট ৩৫ জন প্রশিক্ষণপ্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি ও সমমান পাস। প্রশিক্ষণপ্রার্থীদের পুরুষ টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনাম হোসেন এবং নারী টিম লিডার হিসেবে ছিলেন মোসাঃ ফাতেমাজুত জহুরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৩০ হাজার টাকা

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণপ্রার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, আনসার ও ভিডিপির এই প্রশিক্ষণ যুব সমাজকে আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণকারী সকল প্রশিক্ষণার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। প্রশিক্ষনার্থীর সনদের বিষয়ে প্রধান অতিথি মোসাঃ বুলবুলি খাতুন বলেন, আপনাদের প্রশিক্ষণের সনদপত্র পেতে কয়েকদিন দেরি হতে পারে। অনলাইনে কোড নম্বর বসিয়ে আপনারা আপনাদের সনদপত্র যাচাই করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম পেলেই আমি কয়েকদিনের মধ্যে সনদপত্র দিতে পারব। এ অনলাইনে ব্যবস্থা হওয়ার কারণে কেউ বা কোন সদস্য সনদপত্র নিয়ে জালিয়াতি করতে পারবেনা।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে নানা বাড়ি গিয়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রশিক্ষণার্থী প্রতিনিধি হিসেবে এক সদস্য তার অনুভূতি ব্যক্ত করে ” দৈনিক আজকের জনবাণী”কে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আত্মরক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগবে। শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০১৭ অর্থবছরের আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে ধুনট পৌর পার্ক