Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার জিআই স্বীকৃতিতে বিশ্বমঞ্চে কুমিল্লার খাদি ও রসমালাই

পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৩ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি নির্মানাধীন ভুবনের ছাদ থেকে নিচে পড়ে শামীম হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল প্রায় এগারোটার দিকে নজিপুর কাঁচাবাজার এলাকার একটি নির্মানাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ কাজ চলাকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে শামীম হোসেন নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত শামীম হোসেনের উপজেলার একজন নির্মাণ শ্রমিক ছিলেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে। স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে প্রায় অবহেলা দেখা যায়। হেলমেট, সেফটি বেল্ট ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  হোসেনপুরে ৩ দিনব্যাপী গার্ল গাইড ক্যাম্পের সমাপনী, মানবসেবায় নিবেদিত তরুণীদের অঙ্গীকার

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ভুবনে নিরাপত্তার অভাবে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে,যা শ্রমিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বকে আরো সামনে নিয়ে এসেছে। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ নিয়ামুল হক “দৈনিক আজকের জনবানী” কে বলেন, নজিপুর কাঁচা বাজার চারতালা নির্মানাধীন ভবনের ছাত থেকে শামীম হোসেন নামে একজন শ্রমিক পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার সমন্ধে তিনি অবগত আছেন। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত থানায় এসে লিখিত কোন অভিযোগ পান নাই বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০১:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি নির্মানাধীন ভুবনের ছাদ থেকে নিচে পড়ে শামীম হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল প্রায় এগারোটার দিকে নজিপুর কাঁচাবাজার এলাকার একটি নির্মানাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ কাজ চলাকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে শামীম হোসেন নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় সরকারি হালট দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের অভিযোগ

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত শামীম হোসেনের উপজেলার একজন নির্মাণ শ্রমিক ছিলেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে। স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে প্রায় অবহেলা দেখা যায়। হেলমেট, সেফটি বেল্ট ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  হোসেনপুরে ৩ দিনব্যাপী গার্ল গাইড ক্যাম্পের সমাপনী, মানবসেবায় নিবেদিত তরুণীদের অঙ্গীকার

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ভুবনে নিরাপত্তার অভাবে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে,যা শ্রমিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বকে আরো সামনে নিয়ে এসেছে। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঈদগাঁও উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযান: ইয়াবাসহ ১২ মাদকসেবী আটক