Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

​সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: ​জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয় পড়লে,আজ রবিবার(২৬জুলাই)দুপুর ২ টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ইজিবাইক ও অটোরিকশা শ্রমিকদের উদ্যােগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে পাঁচুর মোড় এলাকায় গিয়ে শেষ হয়।পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ জুলাই বিকেলে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। এদিকে মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ

ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ইজিবাইক শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন এবং সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

​সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: ​জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয় পড়লে,আজ রবিবার(২৬জুলাই)দুপুর ২ টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ইজিবাইক ও অটোরিকশা শ্রমিকদের উদ্যােগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে পাঁচুর মোড় এলাকায় গিয়ে শেষ হয়।পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ জুলাই বিকেলে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। এদিকে মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ

ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ইজিবাইক শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন এবং সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা