Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব

তানবীরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের প্রায় ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে মোট প্রায় ২৪৫ কোটি টাকার বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে জাতীয় মহাসড়ক ৩২.২৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৩৩.৭ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৭৬ কিলোমিটার। স্বল্পমেয়াদি মেরামতে ৩৪ কোটি ৫৫ লাখ টাকা এবং দীর্ঘমেয়াদি সংস্কারে ২১০ কোটি ২৯ লাখ টাকার প্রয়োজন হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিমের স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে প্রস্তাবটি সড়ক ভবনে পাঠানো হয়েছে, সেখান থেকে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সওজ কর্মকর্তারা জানান, বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় থাকলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সড়ক বিভাগ, যেখানে ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে ৬৫.৮৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সড়ক বিভাগে ৫০.৫৬ কিলোমিটার। এছাড়া কক্সবাজারে ১৫.১৪ কিলোমিটার, খাগড়াছড়িতে ১৭.২২৫ কিলোমিটার এবং রাঙামাটিতে ২.৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় যোগাযোগের প্রধান ভরসা জেলা সড়ক হওয়ায় ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে এসব এলাকায়

আরও পড়ুনঃ  শেরপুরে খাল পুনঃখননের সুফল: জলাবদ্ধতা কমে স্বস্তিতে কৃষক, দ্রুত এগোচ্ছে প্রকল্পের কাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব

আপডেটের সময়: ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

তানবীরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের প্রায় ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে মোট প্রায় ২৪৫ কোটি টাকার বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে জাতীয় মহাসড়ক ৩২.২৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৩৩.৭ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৭৬ কিলোমিটার। স্বল্পমেয়াদি মেরামতে ৩৪ কোটি ৫৫ লাখ টাকা এবং দীর্ঘমেয়াদি সংস্কারে ২১০ কোটি ২৯ লাখ টাকার প্রয়োজন হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিমের স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে প্রস্তাবটি সড়ক ভবনে পাঠানো হয়েছে, সেখান থেকে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সওজ কর্মকর্তারা জানান, বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় থাকলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সড়ক বিভাগ, যেখানে ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে ৬৫.৮৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সড়ক বিভাগে ৫০.৫৬ কিলোমিটার। এছাড়া কক্সবাজারে ১৫.১৪ কিলোমিটার, খাগড়াছড়িতে ১৭.২২৫ কিলোমিটার এবং রাঙামাটিতে ২.৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় যোগাযোগের প্রধান ভরসা জেলা সড়ক হওয়ায় ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে এসব এলাকায়

আরও পড়ুনঃ  নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু