Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা একটি বিদেশি জাহাজে নোঙর করার আগ মুহুর্তে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সাগরের চার্লি অ্যাংকরেজে সিয়েরালিওনের পতাকাবাহী ‘তাই শিউয়েন’ নামক একটি ট্যাংকার জাহাজে এই ঘটনা ঘটে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হংকং থেকে আসা স্ক্র্যাপবাহী জাহাজটি ভাঙার জন্য সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে নেওয়ার উদ্দেশ্যে গত বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। রাত ১টার দিকে যখন জাহাজের নাবিকরা সেটি নোঙর করার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তে পাঁচটি কাঠের বোটে করে অন্তত ২০ জনের একটি চোরচক্র অতর্কিতে জাহাজে উঠে পড়ে। তারা জাহাজের ডেকে থাকা মূল্যবান রশি, ব্যাটারিসহ অন্যান্য দামি জিনিসপত্র দ্রুততার সঙ্গে নিয়ে চম্পট দেয়। জাহাজের ইন্দোনেশিয়ান ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে রেডিও কন্ট্রোলের মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানান। তবে বন্দর চ্যানেল ও সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরচক্রটি মালামাল নিয়ে সটকে পড়ে। শিপিং এজেন্ট বেনলাইন শিপিংয়ের কর্ণধার মোশাররফ হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, “জাহাজটি নোঙর করার সময়ই আকস্মিকভাবে পাঁচটি বোট নিয়ে ২০ জনের দল ডেকে উঠে যায়।

আরও পড়ুনঃ  সৎ মায়ের প্ররোচনায় প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ বাবার বিরুদ্ধে

তাদের একদল নোঙর করতে বাধা দেয় এবং অন্য দলটি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করলেও কোস্টগার্ড আসার আগেই তারা পালিয়ে যায়। তিনি আরও যোগ করেন, “শুনতে ছোট মনে হলেও এই ধরনের ঘটনার নেতিবাচক প্রভাব অনেক বেশি। ইদানীং তিন হাজার টন ওজনের জাহাজে এ ধরনের দস্যুতার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। দস্যুরা সাধারণত মাছ ধরার ট্রলার বা বোট নিয়ে এসব জাহাজের আশপাশে অবস্থান করে এবং সুযোগ বুঝেই জাহাজে উঠে ডাকাতি করে। কেবল চলতি মাসেই আমার তিনটি জাহাজে একই স্থানে চুরির ঘটনা ঘটেছে, যা নাবিকসহ আমাদের চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড পূর্বাঞ্চলের মুখপাত্র লে. কমান্ডার সাব্বির আলম সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট

আপডেটের সময়: ০৬:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা একটি বিদেশি জাহাজে নোঙর করার আগ মুহুর্তে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সাগরের চার্লি অ্যাংকরেজে সিয়েরালিওনের পতাকাবাহী ‘তাই শিউয়েন’ নামক একটি ট্যাংকার জাহাজে এই ঘটনা ঘটে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হংকং থেকে আসা স্ক্র্যাপবাহী জাহাজটি ভাঙার জন্য সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে নেওয়ার উদ্দেশ্যে গত বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। রাত ১টার দিকে যখন জাহাজের নাবিকরা সেটি নোঙর করার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তে পাঁচটি কাঠের বোটে করে অন্তত ২০ জনের একটি চোরচক্র অতর্কিতে জাহাজে উঠে পড়ে। তারা জাহাজের ডেকে থাকা মূল্যবান রশি, ব্যাটারিসহ অন্যান্য দামি জিনিসপত্র দ্রুততার সঙ্গে নিয়ে চম্পট দেয়। জাহাজের ইন্দোনেশিয়ান ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে রেডিও কন্ট্রোলের মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানান। তবে বন্দর চ্যানেল ও সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরচক্রটি মালামাল নিয়ে সটকে পড়ে। শিপিং এজেন্ট বেনলাইন শিপিংয়ের কর্ণধার মোশাররফ হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, “জাহাজটি নোঙর করার সময়ই আকস্মিকভাবে পাঁচটি বোট নিয়ে ২০ জনের দল ডেকে উঠে যায়।

আরও পড়ুনঃ  সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে চৌধুরী নায়াবা ইউসুফ এমপি শোক প্রকাশ

তাদের একদল নোঙর করতে বাধা দেয় এবং অন্য দলটি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করলেও কোস্টগার্ড আসার আগেই তারা পালিয়ে যায়। তিনি আরও যোগ করেন, “শুনতে ছোট মনে হলেও এই ধরনের ঘটনার নেতিবাচক প্রভাব অনেক বেশি। ইদানীং তিন হাজার টন ওজনের জাহাজে এ ধরনের দস্যুতার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। দস্যুরা সাধারণত মাছ ধরার ট্রলার বা বোট নিয়ে এসব জাহাজের আশপাশে অবস্থান করে এবং সুযোগ বুঝেই জাহাজে উঠে ডাকাতি করে। কেবল চলতি মাসেই আমার তিনটি জাহাজে একই স্থানে চুরির ঘটনা ঘটেছে, যা নাবিকসহ আমাদের চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড পূর্বাঞ্চলের মুখপাত্র লে. কমান্ডার সাব্বির আলম সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ঘুষ না দেওয়ায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ