Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নীলফামারীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৪ সময় দেখুন

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি
১৬ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তাঁদের অবদানের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতির গৌরবময় ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নীলফামারীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

আপডেটের সময়: ০২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি
১৬ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তাঁদের অবদানের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতির গৌরবময় ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট