Dhaka ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান ও জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়াই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তারা আরও বলেন, শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

এ সময় ‘জাস্টিস ফর জুলাই’-এর সৌজন্যে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শাখাওয়াত হোসেন এবং চকরিয়ায় আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতা সায়েদ হাসান, ইব্রাহিম ফারুক ছিদ্দিকী, শামসুল আলম সাঈদী, মোবারক হোসেন জিহান সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও অংশগ্রহণকারীরা।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ২টি ড্রেজার ধ্বংস

এদিকে শহীদ আহসান হাবিবের মা আবেগাপ্লুত কণ্ঠে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, “আমার সন্তান দেশের মানুষের অধিকার ও ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমি চাই, যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করতে না হয়।”

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার'র পানছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। তারা শহীদ পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান

আপডেটের সময়: ০১:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান ও জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়াই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তারা আরও বলেন, শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুনঃ  শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

এ সময় ‘জাস্টিস ফর জুলাই’-এর সৌজন্যে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শাখাওয়াত হোসেন এবং চকরিয়ায় আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রনেতা সায়েদ হাসান, ইব্রাহিম ফারুক ছিদ্দিকী, শামসুল আলম সাঈদী, মোবারক হোসেন জিহান সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও অংশগ্রহণকারীরা।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার'র পানছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন

এদিকে শহীদ আহসান হাবিবের মা আবেগাপ্লুত কণ্ঠে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, “আমার সন্তান দেশের মানুষের অধিকার ও ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমি চাই, যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করতে না হয়।”

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত