Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যান্সারে আক্রান্ত তানিয়া বেগমের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, পিঠে গুলি নিয়ে হাসপাতালে নূর মোহাম্মদ কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান: ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট। সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার সৎ মায়ের প্ররোচনায় প্রতিবন্ধী কন্যাকে ভরণপোষণ থেকে বঞ্চিত করার অভিযোগ বাবার বিরুদ্ধে তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মানিকগঞ্জে ভুট্রাগাছ সাইলেস করাকে কেন্দ্র  করে মারামারি অহত এক রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণে দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান কামরুল

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে তাঁকে এ জাতীয় সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান বলেন, “এই অর্জন তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
চেয়ারম্যানের এ অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ মান্দা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যান্সারে আক্রান্ত তানিয়া বেগমের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণে দেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন মান্দার মোখলেসুর রহমান কামরুল

আপডেটের সময়: ০৪:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে তাঁকে এ জাতীয় সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান বলেন, “এই অর্জন তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
চেয়ারম্যানের এ অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ মান্দা উপজেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী