Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত নীলফামারীতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন ‎কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী ডিমলায় তরুণীকে ফের অপহরণের চেষ্টা: মাদ্রাসা শিক্ষক আটক, এলাকাবাসীর তুমুল বিক্ষোভ প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধস ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের অভিযান

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসের কারণে ৩টি বাড়ি ধসে গেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়িগুলো ধসে পড়ে। তবে ধসে পড়া বাড়িতে কোনো মানুষের অবস্থান না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ধসে মাটি বাড়ির ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আশপাশে আরও বাড়ি ধসে যাওয়ায় আশঙ্কা রয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ৩টি বাড়ি ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসময় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাসান শাহরিয়ার।

আরও পড়ুনঃ  সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম

তিনি বাংলানিউজকেজানান, বান্দরবানের ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর যেহেতু ভারী বৃষ্টিপাত আর বর্ষণ অব্যাহত রয়েছে সেহেতু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়া উচিত। তিনি আরও জানান, আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি এবং ঝুঁকিপূর্ণস্থান থেকে সরে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় জন্য আহ্বান জানাচ্ছি। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন
Tag :
জনপ্রিয় পোস্ট

যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বান্দরবানে পাহাড়ধস ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের অভিযান

আপডেটের সময়: ০৫:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসের কারণে ৩টি বাড়ি ধসে গেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়িগুলো ধসে পড়ে। তবে ধসে পড়া বাড়িতে কোনো মানুষের অবস্থান না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ধসে মাটি বাড়ির ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আশপাশে আরও বাড়ি ধসে যাওয়ায় আশঙ্কা রয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ৩টি বাড়ি ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসময় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাসান শাহরিয়ার।

আরও পড়ুনঃ  প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস

তিনি বাংলানিউজকেজানান, বান্দরবানের ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর যেহেতু ভারী বৃষ্টিপাত আর বর্ষণ অব্যাহত রয়েছে সেহেতু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়া উচিত। তিনি আরও জানান, আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি এবং ঝুঁকিপূর্ণস্থান থেকে সরে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় জন্য আহ্বান জানাচ্ছি। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বজ্রপাত, বাবার সামনেই প্রাণ গেল ছেলের