Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সংসদে নতুন বাজেট পাস, বুধবার থেকে কার্যকর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং পাঁচ জেলায় ৮ হাজার পরিবার পানিবন্দি ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা খানম ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

লামায় পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাই: রিসোর্ট ম্যানেজারসহ ২ আসামি কারাগারে

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে মারধর, শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে আসামিদের লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে এই আদেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর আসামি ও রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং ৩ নম্বর আসামি মো. হৃদয় (২৮)।নদী ভ্রমণ ও রিসোর্টে হেনস্তাপুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন পর্যটক মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বের হন। ভ্রমণের একপর্যায়ে এক নারী পর্যটক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য তারা নদীর তীরবর্তী ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’ যান। সেখানে অবস্থানকালে আসামিরা ওই নারী পর্যটককে মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। একই সাথে ভুক্তভোগীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং পর্যটকদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।মামলা দায়ের ও মালামাল উদ্ধারএ ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগীর পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ১ নম্বর আসামি রাশেদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ৩ নম্বর আসামি হৃদয়ের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।তদন্ত ও অভিযান অব্যাহতলামা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এদিকে পর্যটন এলাকায় বেড়াতে এসে নারী পর্যটককে এমন পাশবিক হেনস্তা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ে সব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ সংকটে নাগরপুর-দেলদুয়ার, মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি"
Tag :
জনপ্রিয় পোস্ট

ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে

লামায় পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাই: রিসোর্ট ম্যানেজারসহ ২ আসামি কারাগারে

আপডেটের সময়: ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে মারধর, শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে আসামিদের লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে এই আদেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর আসামি ও রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং ৩ নম্বর আসামি মো. হৃদয় (২৮)।নদী ভ্রমণ ও রিসোর্টে হেনস্তাপুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন পর্যটক মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বের হন। ভ্রমণের একপর্যায়ে এক নারী পর্যটক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য তারা নদীর তীরবর্তী ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’ যান। সেখানে অবস্থানকালে আসামিরা ওই নারী পর্যটককে মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। একই সাথে ভুক্তভোগীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং পর্যটকদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।মামলা দায়ের ও মালামাল উদ্ধারএ ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগীর পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ১ নম্বর আসামি রাশেদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ৩ নম্বর আসামি হৃদয়ের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।তদন্ত ও অভিযান অব্যাহতলামা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এদিকে পর্যটন এলাকায় বেড়াতে এসে নারী পর্যটককে এমন পাশবিক হেনস্তা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ে সব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাতিল হচ্ছে চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন