
সিলেট প্রতিনিতিঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের পর সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। আজ ২১ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনস্বার্থে এই প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যবাহী দান খয়রাতের টাকা লুটপাট বন্ধ এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে সাহসী পদক্ষেপ নেন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের ঐতিহ্যবাহী ডেগ সিলগালা করে প্রশাসনের অধীনে নতুন দানবাক্স ও সিসি ক্যামেরা স্থাপন করেন। মাজারের অর্থ ভাগবাটোয়ারায় জড়িত কিছু প্রভাবশালী পরিবারের আপত্তির মুখে এই প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় সাধারণ মানুষ মনে করছেন সিন্ডিকেটের কাছে প্রশাসনের পরাজয় ঘটেছে।
দায়িত্ব পালনকালে হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাঁর নেওয়া পদক্ষেপগুলো সিলেটে ব্যাপক প্রশংসিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ একে “জনমুখী প্রশাসনের বিরোধী” হিসেবে আখ্যায়িত করছেন। ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ অবিলম্বে বাতিল করে তাঁকে সিলেতেই পুনর্বহাল করার দাবিতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















