
নিজস্ব প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রকৃত ব্যবহারকারীদের মধ্যে ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চালু করা হয়েছে বিশেষ ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম। উদ্যোগটির দ্বিতীয় দিন শুক্রবারও অব্যাহত রয়েছে কার্ড বিতরণ কার্যক্রম।জে লা প্রশাসনের নির্দেশনার আলোকে গত ১ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্ধারিত কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করে। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও মোটরসাইকেল চালকদের মাঝে কার্ড বিতরণ করা হচ্ছে, ইতোমধ্যে কয়েক শতাধিক কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফুয়েল কার্ড বিতরণ ও তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মুজাহিদুল কবির। এছাড়া কমিটিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক, যুব উন্নয়ন কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন জানায়, শুধুমাত্র বৈধ মোটরসাইকেল মালিক ও চালকরাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে নির্ধারিত প্রক্রিয়ায় কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, বৈধ ড্রাইভিং লাইসেন্স, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিলের মধ্যে সকল মোটরসাইকেল মালিককে এই কার্ড সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে পরবর্তীতে জ্বালানি সংগ্রহে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।
প্রতিবেদকের নাম 



















