
নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাংসদ মাজহারুল ইসলাম মাজহার।হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, যানজট নিরসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহসি মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস. এম. মাহবুবুর রহমান মাহবুব এবং যুগ্ম আহ্বায়ক ও শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল হাসিম সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মাজহার বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। সভায় অন্য বক্তারা হোসেনপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশি টহল জোরদার করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























