Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. রাকিব, মো. রাশেদুল হাওলাদার, মো. জুবায়ের ইসলাম ও বিজয় সরকার ওরফে ডেফিড। আজ মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এসময় ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার তথ্য জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসা থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার আগের দিন দলের সদস্যরা সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ  বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ দল হাতিরঝিল এলাকায় অবস্থান নেয়। হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার, বিদেশি অস্ত্র-ককটেল উদ্ধার পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা হাতিরঝিল সংলগ্ন সর্দার গলিতে প্রবেশ করলে ডিবির সদস্যরা তাদের ঘিরে ফেলেন। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে দলের অপর দুই সদস্য পালিয়ে যান। ডিবি জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল ও একটি স্পাইক ড্যাগার উদ্ধার করা হয়। এ ছাড়া চলচ্চিত্রের শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র বা কার্ডও পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ডিএমপির ৭ এডিসি ও এসি পদে রদবদল
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬