Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাত বিশ্বের যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর এবং আমরা করব। আজ সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘সমাজের প্রত্যেকটি স্তর থেকে আমাদের দুর্নীতি নির্মূল করতে হবে। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত। সেই ভোটের সুযোগ আপনারা সবাই করে দিয়েছেন, সাংবাদিকরা করে দিয়েছেন। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের একেবারে নিশ্চিত সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নতমানের খাবার, ডাক্তার ও নার্সদের রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার, বিভিন্ন সাইটে এটাকে উন্নত করতে হবে। ঘুরেফিরে একটা কথাই—আমাদের দুর্নীতিতে জিরো টলারেন্স হতে হবে। দেশটা বাঁচাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না বলতে হবে, জুয়াকে না বলতে হবে। দেশটাকে টিকিয়ে রাখতে হলে, আমাদের সন্তানদের বাঁচাতে হলে চিকিৎসার মানোন্নয়ন করতে হবে। সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬