Dhaka ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

স্ট্রোকে থেমে গেল জীবনসংগ্রাম, সাহায্যের অপেক্ষায় অটোচালক শহিদুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ সময় দেখুন

সাইফুল ইসলাম ,শরণখোলা( উপজেলা)প্রতিনিধিঃ দিনমজুরের কাজ ও ভাড়ায় অটোভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালাতেন মোঃ শহিদুল আলাদার ৪৫)। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন তিনি শয্যাশায়ী।
অর্থের অভাবে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পারায় চরম দুর্দশায় দিন কাটছে তার পরিবারের।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল আলাদার দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজের পাশাপাশি ভাড়ায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল স্ত্রী ও সন্তানসহ চার সদস্যের সংসার।

আরও পড়ুনঃ  মুছাপুরে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরন

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিদিনের মতো সকালে ভাড়ায় একটি অটোভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শহিদুল। কাজের মধ্যেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
অর্থের অভাবে পর্যাপ্ত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে বর্তমানে স্ট্রোকের কারণে তার একটি পা সম্পূর্ণ অচল হয়ে গেছে এবং কথা বলার শক্তিও হারিয়েছেন তিনি। উপার্জনের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  সবুজে গড়ি আগামীর পৃথিবী: নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি

শহিদুলের স্ত্রী রহিমা বেগম বলেন,আমার স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। সে অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসার পুরোপুরি থেমে গেছে। চিকিৎসা আর ওষুধ কেনার মতো কোনো টাকা আমাদের নেই। সরকারের কাছে এবং সমাজের ভালো মানুষের কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন।”

প্রতিবেশী রুস্তম মল্লিক বলেন,শহিদুল খুব পরিশ্রমী মানুষ। দিনমজুরি আর অটোভ্যান চালিয়ে সংসার চালাত। কখনো কারো কাছে হাত পাতেনি। আজ সে স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আমরা এলাকাবাসী নিজেরা যতটুকু পারছি সাহায্য করছি, কিন্তু বড় চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা খুব প্রয়োজন।”
বর্তমানে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের অভাবে শহিদুলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারটির পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব নয়।
এমন মানবেতর অবস্থায় শহিদুল আলাদারের পরিবার সরকারের সমাজকল্যাণ বিভাগসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছে। তারা আশা করছেন, মানবিক সহায়তা পেলে আবার চিকিৎসার সুযোগ পাবেন শহিদুল এবং পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

আরও পড়ুনঃ  চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

স্ট্রোকে থেমে গেল জীবনসংগ্রাম, সাহায্যের অপেক্ষায় অটোচালক শহিদুল

আপডেটের সময়: ০৬:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সাইফুল ইসলাম ,শরণখোলা( উপজেলা)প্রতিনিধিঃ দিনমজুরের কাজ ও ভাড়ায় অটোভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালাতেন মোঃ শহিদুল আলাদার ৪৫)। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন তিনি শয্যাশায়ী।
অর্থের অভাবে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পারায় চরম দুর্দশায় দিন কাটছে তার পরিবারের।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল আলাদার দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজের পাশাপাশি ভাড়ায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল স্ত্রী ও সন্তানসহ চার সদস্যের সংসার।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্র পাইপগান ও কুখ্যাত ডাকাত রুবেল সহ গ্রেফতার ৩

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিদিনের মতো সকালে ভাড়ায় একটি অটোভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শহিদুল। কাজের মধ্যেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
অর্থের অভাবে পর্যাপ্ত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে বর্তমানে স্ট্রোকের কারণে তার একটি পা সম্পূর্ণ অচল হয়ে গেছে এবং কথা বলার শক্তিও হারিয়েছেন তিনি। উপার্জনের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে বাংলা নববর্ষে জমজমাট ‘হাঁস ধরা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত 

শহিদুলের স্ত্রী রহিমা বেগম বলেন,আমার স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। সে অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসার পুরোপুরি থেমে গেছে। চিকিৎসা আর ওষুধ কেনার মতো কোনো টাকা আমাদের নেই। সরকারের কাছে এবং সমাজের ভালো মানুষের কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন।”

প্রতিবেশী রুস্তম মল্লিক বলেন,শহিদুল খুব পরিশ্রমী মানুষ। দিনমজুরি আর অটোভ্যান চালিয়ে সংসার চালাত। কখনো কারো কাছে হাত পাতেনি। আজ সে স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আমরা এলাকাবাসী নিজেরা যতটুকু পারছি সাহায্য করছি, কিন্তু বড় চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা খুব প্রয়োজন।”
বর্তমানে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের অভাবে শহিদুলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারটির পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব নয়।
এমন মানবেতর অবস্থায় শহিদুল আলাদারের পরিবার সরকারের সমাজকল্যাণ বিভাগসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছে। তারা আশা করছেন, মানবিক সহায়তা পেলে আবার চিকিৎসার সুযোগ পাবেন শহিদুল এবং পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

আরও পড়ুনঃ  ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব