
রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধি: আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। ভোর আনুমানিক ৬টা থেকে ৬:১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট) লিক হয়ে আগুনের সূত্রপাত হয় বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
সকাল ৯টা ২৭ মিনিটের দিকে সিলেট থেকে আসা বিকল্প ইঞ্জিনের (এবং কালনী এক্সপ্রেসের সহায়তায়) সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে সরিয়ে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়। ইঞ্জিনে আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ নিশ্চিত করেছেন যে, বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
প্রতিবেদকের নাম 



















