
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
র্যালি ও সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদারসহ অনেকে। তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















