Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

সাঘাটা বাজারে বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগে এক ব্যক্তি আটক

মেঃ রাসেল মিয়া সাঘাটা,গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা বাজারের পল্টন মোড়ে একটি বিকাশ এজেন্টের দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সাঘাটা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালিক জোহরের নামাজ আদায় করতে নিকটস্থ মসজিদে গেলে ওই সুযোগে এক ব্যক্তি দোকানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি একটি প্লাস দিয়ে ক্যাশবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে টাকাসহ আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিকে উত্তেজিত জনতা মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি প্রাথমিকভাবে নিজের নাম বেলাল এবং পিতার নাম মৃত ফজলুল হক বলে পরিচয় দিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তার পরিচয় ও দেওয়া তথ্যের সত্যতা পুলিশ যাচাই করছে।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

সাঘাটা বাজারে বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগে এক ব্যক্তি আটক

আপডেটের সময়: ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মেঃ রাসেল মিয়া সাঘাটা,গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা বাজারের পল্টন মোড়ে একটি বিকাশ এজেন্টের দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সাঘাটা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালিক জোহরের নামাজ আদায় করতে নিকটস্থ মসজিদে গেলে ওই সুযোগে এক ব্যক্তি দোকানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি একটি প্লাস দিয়ে ক্যাশবাক্সের তালা ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে টাকাসহ আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিকে উত্তেজিত জনতা মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি প্রাথমিকভাবে নিজের নাম বেলাল এবং পিতার নাম মৃত ফজলুল হক বলে পরিচয় দিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তার পরিচয় ও দেওয়া তথ্যের সত্যতা পুলিশ যাচাই করছে।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নজিপুরে পর্দা উঠছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর