Dhaka ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি রুমা উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার অর্পণ ও শপথ গ্রহণ জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর বিশ্বমানের উচ্চশিক্ষা আমাদের ভবিষ্যতের অঙ্গীকার: শামা ওবায়েদ গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান নাটোর লালপুরে বাম্পার ফলন, তবু দুশ্চিন্তা—শ্রমিক সংকটে লালপুরে পাট কাটায় ভোগান্তি

শ্রীপুরে দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙ্গে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। (৬ আগস্ট) বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মেয়েরা বেড়াতে এসেছে। তাদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের মোবাইল নিয়ে যায়। পড়ে প্রায় ৩০ মিনিট সময় সকল কিছু ডাকাতি করে। আমরা প্রাণের ভয়ে ডাকচিৎকার করতে পারিনি। প্রথমে কালো কাপড়ে মুখ বাঁধা ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। আরও চার থেকে পাঁচজন বাইরে থাকে।

আরও পড়ুনঃ  মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

প্রত্যেকের হাতে ছিলো ধারালো রামদা লম্বা ছুরি। ডাকাতেরা আমাদের সবাইকে গলায় ছুরি ধরে জিম্মি করে। ঘরের সকল আসবাব তছনছ করে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে আসা মেয়েদের ১৭ ভরি স্বর্ণালংকার নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

শ্রীপুরে দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেটের সময়: ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙ্গে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। (৬ আগস্ট) বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মেয়েরা বেড়াতে এসেছে। তাদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের মোবাইল নিয়ে যায়। পড়ে প্রায় ৩০ মিনিট সময় সকল কিছু ডাকাতি করে। আমরা প্রাণের ভয়ে ডাকচিৎকার করতে পারিনি। প্রথমে কালো কাপড়ে মুখ বাঁধা ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। আরও চার থেকে পাঁচজন বাইরে থাকে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ