
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা
মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আলী হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ১ অক্টোবর ২০২৬ (বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে) শ্রীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ফৈনপুর কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মো. আলী হোসেনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে আলামতগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আলী হোসেন শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধ ও মাদক দমনে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 
















