Dhaka ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৬৩ সময় দেখুন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল ও শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আঃ খালেক হত্যা মামলার প্রধান আসামি এবং কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নূরে আলম সিদ্দিকীর জামিন নামঞ্জুরের দাবিতে ১৯ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী

এসময় সংবাদ সম্মেলনে নিহত বাদলের স্ত্রী পপি আক্তার এবং নিহত খালেকের স্ত্রী হুসনে আরা বেগম বক্তব্যে অভিযোগ করে বলেন, নূরে আলম সিদ্দিকী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি। তিনি জামিনে মুক্ত থাকলে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারে বলে এমনটাই অভিযোগ করেন এবং সে জামিনে মুক্তি পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় বিশৃংখলা সৃষ্টি হতে পারে বলে আশংকা রয়েছে। এছাড়াও পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামির সন্ত্রাসী বাহিনীর ভয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবিগুলো: চাঞ্চল্যকর এই জোড়া হত্যা মামলার প্রধান আসামি নূরে আলম সিদ্দিকের জামিন স্থায়ীভাবে বাতিল করা। মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবার গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল ও শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আঃ খালেক হত্যা মামলার প্রধান আসামি এবং কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নূরে আলম সিদ্দিকীর জামিন নামঞ্জুরের দাবিতে ১৯ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

এসময় সংবাদ সম্মেলনে নিহত বাদলের স্ত্রী পপি আক্তার এবং নিহত খালেকের স্ত্রী হুসনে আরা বেগম বক্তব্যে অভিযোগ করে বলেন, নূরে আলম সিদ্দিকী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি। তিনি জামিনে মুক্ত থাকলে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারে বলে এমনটাই অভিযোগ করেন এবং সে জামিনে মুক্তি পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় বিশৃংখলা সৃষ্টি হতে পারে বলে আশংকা রয়েছে। এছাড়াও পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামির সন্ত্রাসী বাহিনীর ভয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবিগুলো: চাঞ্চল্যকর এই জোড়া হত্যা মামলার প্রধান আসামি নূরে আলম সিদ্দিকের জামিন স্থায়ীভাবে বাতিল করা। মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবার গুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  মুরাদনগরে তারুণ্যের মানবিক দৃষ্টান্ত: আলোর মুখ দেখে কেঁদে ফেললেন বৃদ্ধা রোকেয়া