Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

শেরপুরে জমিজমা বিরোধের জেরে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭১ সময় দেখুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ

উজ্জল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার একটি ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “এটি আমাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টা।”

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামী রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন উজ্জল কুমার রায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অভিযোগের বিষয়ে জানতে নয়ন রায়ের মোবাইলে ফোন করলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা রিসিভ করে বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শেরপুর থানায় একটি অভিযোগ দায়েরও করেছে।

শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিপন রায় বলেন, আমার কাছে শুভ রায় ঘটনা স্বীকার করেছে, কিন্তু আমি তাকে প্রাণ নাশের কোন হুমকি দেইনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

শেরপুরে জমিজমা বিরোধের জেরে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেটের সময়: ০৬:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ফিশারিঘাটে পুলিশের অভিযান, ৩ লাখ টাকা ও ৪০ ইয়াবাসহ নারী আটক

উজ্জল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার একটি ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “এটি আমাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টা।”

আরও পড়ুনঃ  প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে ‘জাতীয় দৈনিক আজকের জনবাণী’র সৌজন্য কপি প্রদান

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামী রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন উজ্জল কুমার রায়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার