Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: ​দক্ষিণ কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজ ৯ অক্টোবর (শুক্রবার) সকাল ঘটিকায় বিদ্যালয়ের প্রধান প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমল চন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং উপজেলা ইউনিয়ন অফিসার ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

​অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল পর্বের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। মাঠের চারপাশের রঙিন ব্যানার, ফেস্টুন এবং বর্ণিল সাজসজ্জা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মনোজ্ঞ ও স্বতঃস্ফূর্ত পরিবেশনা উপস্থিত আমন্ত্রিত অতিথি ও দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।” বিশেষ অতিথিবৃন্দও শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার পাশাপাশি দেশপ্রেম ও শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরিশেষে, আমন্ত্রিত অতিথিদের হাত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে এই বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গিলে খাচ্ছে রাস্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬