Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

শুক্রবার এলেই তিস্তা ব্রীজে পর্যটকের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৯৭ সময় দেখুন

মোঃ আতিকুল ইসলাম কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুর অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান তিস্তা ব্রীজে প্রতি শুক্রবার এলেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সপ্তাহের ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে তিস্তা ব্রীজ এলাকা জমে ওঠে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টাতে তিস্তা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন দর্শনার্থীরা। নদীর শীতল বাতাস, ব্রীজের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এবং চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই ছবি তোলা, ভিডিও করা এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য এখানে আসেন। এছাড়াও তিস্তা নদীতে নৌকায় ঘোরার বিষয়টি পর্যটকদের কাছে বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। নদীর বুকে নৌকায় ভ্রমণ করে প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে উপভোগ করছেন দর্শনার্থীরা। ছোট-বড় বিভিন্ন নৌকা নিয়ে মাঝিরা পর্যটকদের নদীর মাঝখানে ঘুরিয়ে আনছেন। এতে করে পর্যটকদের আনন্দ যেমন বাড়ছে, তেমনি স্থানীয় মাঝিদেরও বাড়ছে আয়।

আরও পড়ুনঃ  অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চন্দ্রগঞ্জ থানা এরিয়ায় গ্রেফতার ৮

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, শুক্রবারে পর্যটক বেশি আসার কারণে চা, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমসহ বিভিন্ন খাবারের দোকানে বেচাকেনা বেড়ে যায়। এতে তাদের আয়ও বৃদ্ধি পায়। পর্যটকদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে কোনো দুর্ঘটনার ঝুঁকি থাকবে না এবং তিস্তা ব্রীজ আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। পর্যটকদের মতে, তিস্তা ব্রীজ শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিতি পাচ্ছে। প্রতি শুক্রবার এখানে মানুষের মিলনমেলা যেন এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

শুক্রবার এলেই তিস্তা ব্রীজে পর্যটকের

আপডেটের সময়: ০৫:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মোঃ আতিকুল ইসলাম কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুর অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান তিস্তা ব্রীজে প্রতি শুক্রবার এলেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সপ্তাহের ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে তিস্তা ব্রীজ এলাকা জমে ওঠে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টাতে তিস্তা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন দর্শনার্থীরা। নদীর শীতল বাতাস, ব্রীজের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এবং চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই ছবি তোলা, ভিডিও করা এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য এখানে আসেন। এছাড়াও তিস্তা নদীতে নৌকায় ঘোরার বিষয়টি পর্যটকদের কাছে বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। নদীর বুকে নৌকায় ভ্রমণ করে প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে উপভোগ করছেন দর্শনার্থীরা। ছোট-বড় বিভিন্ন নৌকা নিয়ে মাঝিরা পর্যটকদের নদীর মাঝখানে ঘুরিয়ে আনছেন। এতে করে পর্যটকদের আনন্দ যেমন বাড়ছে, তেমনি স্থানীয় মাঝিদেরও বাড়ছে আয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, শুক্রবারে পর্যটক বেশি আসার কারণে চা, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমসহ বিভিন্ন খাবারের দোকানে বেচাকেনা বেড়ে যায়। এতে তাদের আয়ও বৃদ্ধি পায়। পর্যটকদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে কোনো দুর্ঘটনার ঝুঁকি থাকবে না এবং তিস্তা ব্রীজ আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। পর্যটকদের মতে, তিস্তা ব্রীজ শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিতি পাচ্ছে। প্রতি শুক্রবার এখানে মানুষের মিলনমেলা যেন এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত