Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ লোকসান ও সঙ্কটে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুল মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলে এখনও চলে ঘোড়ার গাড়ি  দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: ডা. শফিকুর রহমান মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩,বেশি মোটরসাইকেলে শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়। এসময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। দুই বিমানকর্মীর কাছ থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আরও পড়ুনঃ  জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো সাধারণভাবে বহন না করে বিমানকর্মীদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শুরু হয়েছে। দুবাই থেকে আনা এসব স্বর্ণ বিমানকর্মীদের মাধ্যমে কার কাছে পৌঁছানোর কথা ছিল, এর সঙ্গে আরো কেউ জড়িত কি না এবং কিভাবে স্বর্ণগুলো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পার করে আনা হয়েছিল-এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

আপডেটের সময়: ০২:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়। এসময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। দুই বিমানকর্মীর কাছ থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো সাধারণভাবে বহন না করে বিমানকর্মীদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শুরু হয়েছে। দুবাই থেকে আনা এসব স্বর্ণ বিমানকর্মীদের মাধ্যমে কার কাছে পৌঁছানোর কথা ছিল, এর সঙ্গে আরো কেউ জড়িত কি না এবং কিভাবে স্বর্ণগুলো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পার করে আনা হয়েছিল-এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা: চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬