Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

শাজাহানপুরে কিষাণ-কৃষাণীদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কিষাণ-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, মাসুদ আহমেদ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তী রাণী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ আলমসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি।

আরও পড়ুনঃ  শাজাহানপুরের উন্নয়নের প্রত্যয়ে জনপ্রিয়তার শীর্ষে এনামুল হক শাহীন

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন কিষাণ-কৃষাণীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত লাশ
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

শাজাহানপুরে কিষাণ-কৃষাণীদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কিষাণ-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, মাসুদ আহমেদ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তী রাণী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ আলমসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি।

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত লাশ

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন কিষাণ-কৃষাণীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  নারচী গ্রামে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা