Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৩ সময় দেখুন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী ক্লাসিক কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও পিকনিক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ও সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি করে। পরে শিক্ষার্থীদের জন্য পিকনিকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, শিক্ষক মাওলানা মোসারেফ হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও শিক্ষক মোঃ আব্দুল মালেক রেজা, ৭১ টিভির সাংবাদিক ও শিক্ষক নজরুল ইসলাম আকন, ক্লাসিক কিন্ডারগার্টেনের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলী মাতুব্বর, মোঃ কামরুল ইসলাম, আরটিভি টেলিভিশনের সাংবাদিক নাজমুল ইসলাম, এশিয়াবানীর সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক মুন্সি মোঃ ওমর ফারুক, মোঃ নূরুল ইসলাম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে আগাম বন্যা ও বৃষ্টির কারণে ধান কাটা নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায়

সাইফুল ইসলাম

Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী ক্লাসিক কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও পিকনিক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ও সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি করে। পরে শিক্ষার্থীদের জন্য পিকনিকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, শিক্ষক মাওলানা মোসারেফ হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও শিক্ষক মোঃ আব্দুল মালেক রেজা, ৭১ টিভির সাংবাদিক ও শিক্ষক নজরুল ইসলাম আকন, ক্লাসিক কিন্ডারগার্টেনের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলী মাতুব্বর, মোঃ কামরুল ইসলাম, আরটিভি টেলিভিশনের সাংবাদিক নাজমুল ইসলাম, এশিয়াবানীর সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক মুন্সি মোঃ ওমর ফারুক, মোঃ নূরুল ইসলাম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে ৩২ লাখ টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক আটক

সাইফুল ইসলাম