Dhaka ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা প্রতিনিধি

ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নাটোর বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

নিহত আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর আহত অবস্থায় শিশুটিকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুর ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল। তার নানা মৃত জালাল আহমেদ পশ্চিম চরউমেদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ  "রুপালি মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন " পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মাত্র সাত বছর বয়সী আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। একই সঙ্গে মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয় এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬