
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরে লালপুর থানা পুলিশের উদ্যোগে ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১:৩০ টায় লালপুর থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন ও হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “গ্রাম পুলিশ হচ্ছে মাঠপর্যায়ে পুলিশের চোখ ও কান। নিজ নিজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বা যেকোনো অপ্রীতিকর ঘটনার পূর্বাভাস অথবা খবর পাওয়া মাত্রই তা তাৎক্ষণিকভাবে থানাকে জানাতে হবে।”
এছাড়াও নিজ এলাকায় যেকোনো ধরনের সামাজিক অপরাধ, অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনার সংবাদ দ্রুত থানা পুলিশকে অবহিত করার জন্য সকল গ্রাম পুলিশ সদস্যকে সতর্ক ও সক্রিয় থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















