Dhaka ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন নিখোঁজের পাঁচ দিন পর ডোবা থেকে শিক্ষার্থী তারেকের মরদেহ উদ্ধার লালপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী এবং ২ সাইবার প্রতারক গ্রেফতার নওগাঁর পত্নীতলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি সামসুজ্জোহা খান গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনওর মতবিনিময় চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

লালপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী এবং ২ সাইবার প্রতারক গ্রেফতার

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া হ্যাকিং চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ও রাতে অভিযান দুটি পরিচালিত হয়।

১. ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ জানায়, ১৮ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) এ.জে মিন্টু সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কুজিপুকুর পূর্বপাড়া সাকিনের মস্তফমোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে বাচ্চু মিয়ার এক পরিত্যক্ত ইটভাটার চিমটির পূর্ব পাশে অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  চিলমারী উপজেলায় থানাহাট ও রাণীগঞ্জ ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ আজমল আলী (২৫), পিতা- মোঃ আজিজল হক, সাং- অর্জুনপুর, থানা- লালপুর।
মোঃ আব্দুল আজিজ মিঠু (৪২), পিতা- মৃত তসলেম শেখ, সাং- উত্তর লালপুর, থানা- লালপুর।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ  সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র উপহার

২. আইডি হ্যাকিং ও সাইবার প্রতারক চক্রের ২ সদস্য আটক

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম সংগীয় ফোর্সসহ পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। আসামীর নিজ ঘরের ভেতর পরিচালিত এই অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ আল-আমিন আলী (২২), পিতা- মোঃ গোলাম মোস্তফা, সাং- পানসিপাড়া, থানা- লালপুর।
মোঃ রাজিব আলী (২৬), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- পানসিপাড়া, থানা- লালপুর।

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোট ৪ জন আসামিকে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। মাদক ও সাইবার অপরাধ দমনে লালপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক

লালপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী এবং ২ সাইবার প্রতারক গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পৃথক অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া হ্যাকিং চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ও রাতে অভিযান দুটি পরিচালিত হয়।

১. ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ জানায়, ১৮ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) এ.জে মিন্টু সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কুজিপুকুর পূর্বপাড়া সাকিনের মস্তফমোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে বাচ্চু মিয়ার এক পরিত্যক্ত ইটভাটার চিমটির পূর্ব পাশে অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ আজমল আলী (২৫), পিতা- মোঃ আজিজল হক, সাং- অর্জুনপুর, থানা- লালপুর।
মোঃ আব্দুল আজিজ মিঠু (৪২), পিতা- মৃত তসলেম শেখ, সাং- উত্তর লালপুর, থানা- লালপুর।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা