
আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।
লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘বাউল সাধক লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং জাত-পাতের ঊর্ধ্বে মানুষের পরিচয়কে গুরুত্ব দিয়েছেন। তাঁর সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।’
জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহফিল খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস সহ অন্যান্যরা।
পরে বাউল শিল্পী লালন সংগীত পরিবেশন করা হয়
প্রতিবেদকের নাম 


















