Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোড এলাকায় বিভিন্ন ফলের দোকান ও প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়গুলো পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এ সময় এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও পরিদর্শন ও মনিটরিং করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: এক হাজার লিটার ওয়াশ জব্দ, আটক ৩

অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৩:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোড এলাকায় বিভিন্ন ফলের দোকান ও প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়গুলো পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এ সময় এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও পরিদর্শন ও মনিটরিং করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি

অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক