
ধামরাই প্রতিনিধি :সোহেল আমিন: ঢাকা জেলার ধামরাই থানার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের একাংশ নিয়ে গঠিত ছোট চন্দ্রাইল গ্রাম। এই গ্রামের আনুমানিক ১০ হাজার লোকের বসবাস। ১০ হাজার জন লোকের চলাচলের অন্যতম প্রধান রাস্তাটি বছরের অধিকাংশ সময় নোংরা পানিতে ডুবে থাকে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বছরের অধিকাংশ সময় জলবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। যার ফলে এই এলাকার মানুষের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত আমরা জানি বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে কিন্তু এই রাস্তাটা সারা বছরই জলবদ্ধতার মাধ্যমে আবদ্ধ হয়ে থাকে ।এই রাস্তার পাশে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান একটি মসজিদ অবস্থিত।
এই জলবদ্ধতার কারণে স্কুলের ছাত্র-ছাত্রীরানানা রকমের রোগে আক্রান্ত হচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী আরো জানায় যে পৌর কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানানো হলেও।এই সমস্যার কোন স্থায়ী সমাধান দিতে পারেনি।তাদেরকে অভিযোগ করা হলে তারা লোক দেখানো কিছু কাজ করে। সেটি কিছুদিন ঠিক থাকলেও কয়েকদিন পর রাস্তাটি সেই আগের পর্যায়ে চলে যায়।। এলাকাবাসী আরো জানায় এই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের নাম করে ম্যান হলে ঢাকনা দীর্ঘদিন যাবত খুলে রাখা হয় যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রতিবেদকের নাম 

















