Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি নির্বাচন একটি হাই-প্রোফাইল নির্বাচন হতে চলেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে বলে। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রী—সবাই এই নির্বাচনের ভোটার। ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সিইসি এই ভোটে যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। যে ফলাফল ঘোষণা করা হবে, সেটিই চূড়ান্ত ফলাফল। ভোটগ্রহণের পর গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  ফল ও কৃষিপণ্যে চীনের বাজার ধরতে চায় বাংলাদেশ

সরাসরি সম্প্রচারের বিষয়ে সিইসি বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেয়ার দৃশ্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। এটি একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। কারও কোনো আপত্তি থাকার কথা নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনাও সরাসরি সম্প্রচার করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা করতে পারবেন না। এ এম এম নাসির উদ্দিন বলেন, এই ঐতিহাসিক নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ধরনের ঘাটতি নেই। বিশ্ববাসী এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

আরও পড়ুনঃ  উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

আপডেটের সময়: ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬