Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

রামনগরের গর্ব সাফ জয়ী ফুটবলার চন্দন রায়কে সংবর্ধনার দাবি জোরালো

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কৃতি সন্তান, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার চন্দন রায়কে সংবর্ধনা দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। এ নিয়ে দেওয়া একটি ভিডিও পোস্ট ইতোমধ্যেই মানুষের টাইমলাইনে ছড়িয়ে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে নীলফামারীসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমী মানুষ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করছেন। অনেকেই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে চন্দন রায়ের এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ এবং গর্বের আবহ।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড

স্থানীয় সচেতন মহল ও ক্রীড়ানুরাগীরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা একজন ফুটবলারের যথাযথ সম্মাননা পাওয়া উচিত। এতে যেমন খেলোয়াড়রা উৎসাহিত হবেন, তেমনি নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবে। এদিকে, ভিডিও পোস্টের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলের ব্যক্তিরাও যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য আনন্দের খবর। রামনগরের সাধারণ মানুষ বলছেন, আমাদের এলাকার সন্তান চন্দন রায় দেশের জন্য সাফল্য এনে দিয়েছে—এটা আমাদের জন্য গর্বের। তাকে সংবর্ধনা দিলে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে।

আরও পড়ুনঃ  ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা

ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, জেলা ও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এমন প্রতিভাবান খেলোয়াড়দের সম্মান জানানো হলে দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে। স্থানীয়ভাবে সংবর্ধনা আয়োজন শুধু একটি সম্মাননা নয়, এটি হবে একটি প্রেরণার প্রতীক। সংশ্লিষ্টদের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে এলাকাবাসী বলেন, চন্দন রায়ের মতো মেধাবী খেলোয়াড়দের পাশে দাঁড়ানোই পারে নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে।
আমাদের প্রত্যাশা—নীলফামারীর সন্তানরা আরও এগিয়ে যাক, দেশকে গর্বিত করুক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার আলো হয়ে থাকুক।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

রামনগরের গর্ব সাফ জয়ী ফুটবলার চন্দন রায়কে সংবর্ধনার দাবি জোরালো

আপডেটের সময়: ০৪:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কৃতি সন্তান, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার চন্দন রায়কে সংবর্ধনা দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। এ নিয়ে দেওয়া একটি ভিডিও পোস্ট ইতোমধ্যেই মানুষের টাইমলাইনে ছড়িয়ে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে নীলফামারীসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমী মানুষ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করছেন। অনেকেই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে চন্দন রায়ের এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ এবং গর্বের আবহ।

আরও পড়ুনঃ  চকরিয়ায় শ্যামলী বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

স্থানীয় সচেতন মহল ও ক্রীড়ানুরাগীরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা একজন ফুটবলারের যথাযথ সম্মাননা পাওয়া উচিত। এতে যেমন খেলোয়াড়রা উৎসাহিত হবেন, তেমনি নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবে। এদিকে, ভিডিও পোস্টের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলের ব্যক্তিরাও যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য আনন্দের খবর। রামনগরের সাধারণ মানুষ বলছেন, আমাদের এলাকার সন্তান চন্দন রায় দেশের জন্য সাফল্য এনে দিয়েছে—এটা আমাদের জন্য গর্বের। তাকে সংবর্ধনা দিলে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে।

আরও পড়ুনঃ  দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন