Dhaka ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী বিভাগীয় ব্যুরো :

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেই মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সাথে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ  ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
Tag :
জনপ্রিয় পোস্ট

শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

আপডেটের সময়: ০১:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী বিভাগীয় ব্যুরো :

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেই মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সাথে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ  মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ